ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট্রাইব্যুনালে তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, বিশেষত সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রদানে দক্ষ জনবল গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে কোনো পর্যটক দুর্ঘটনাক্রমে ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার ও সঠিক প্রাথমিক চিকিৎসা দিলে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সুরক্ষিত সমুদ্র সৈকত গড়তে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে ১০৭ জনকে চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে বীচকর্মী, লাইফগার্ড, জেটস্কি ও বীচবাইক চালক, টিউব মালিকসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে।

জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি।

জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন

সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট সময় : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫