ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ বারে কথা কাটাকাটির জের : কক্সবাজার শহরে ঝরলো দুই প্রাণ সমুদ্র সৈকতে রাস্তা নির্মাণের প্রতিবাদে ঢাকায় বাপার মানববন্ধন ও ৭ দফা দাবি আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কাউন্সিলর একরাম হত্যা মামলায় বদি’কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ

সাত বছর আগে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (২০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত বদিকে মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম শুনানিতে বলেন, “একরামুল হককে মোবাইলে কথা বলার সময় গুলি করে হত্যা করা হয়।” শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আদালত বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক। তিনি দীর্ঘ ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

গত ২০ আগস্ট র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। আজ মামলার শুনানিতে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কাউন্সিলর একরাম হত্যা মামলায় বদি’কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ

আপডেট সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫