ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে

২টি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে কাবেরী

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর তাকে বাইরে রেখে নথি পাঠানো হয় আদালতে। আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

বিষয়টি শুক্রবার রাত ৮টায় মুঠোফোনে টিটিএনকে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে জানতে চাইলে ওসি জানান, জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুইটি হত্যা মামলায় তাকে আসামী করা হয়েছে।

এছাড়া ২০২১ সালের একটি হত্যা চেষ্টার মামলায়ও তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই ওই মামলার তদন্ত করছে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানান ওসি ইলিয়াস খান।

পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেব পাহাড় এলাকা থেকে কাবেরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ। পরে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ।

কাবেরী গেলো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন৷ কিন্তু রাজনৈতিক কারণে বিভেদ ছিলো ভাই-বোনের মাঝে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বলে তিনি আলোচনায় আসেন। এরজন্য বিতর্কের মুখেও পড়তে হয় কাবেরীকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল

২টি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে কাবেরী

আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪