ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা রফিকুল ইসলাম অসুস্থ : সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি কক্সবাজার শহরে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা আইনজীবীর ছবিতে জুতার মালা: জেলা বারের বিবৃতি ও নিন্দা গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

হেফাজতে মারা যাওয়া রেজাউল মেম্বার ‘৯ দিন কারাবাস’ করা কিশোর রাফির বাবা

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১১:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 1040

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৩৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৭ ডিসেম্বর)  কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত রেজাউল করিম ওরফে রেজা হ্নীলা দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তারের পর  পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

গ্রেফতারের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছিলো, রেজাউল করিম আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ।

গত বছরের ২৬ নভেম্বর মধ্যরাতে যুবলীগ নেতা রেজাউল করিম’কে না পেয়ে তার ১৪ বছরের কিশোর পুত্র রাফিকে আটক করে গ্রেফতার দেখায় টেকনাফ থানা পুলিশ।

‘বাবাকে না পেয়ে ১৪ বছরের ছেলেকে ‘অস্ত্র দিয়ে’ ফাঁসানোর অভিযোগ’ শিরোনামে ঘটনার পরদিন একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিষয়টি দেশজুড়ে সমালোচিত হলে ৯ দিন কারাবাস শেষে আদালতের আদেশে জামিনে মুক্তি পায়  হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র (বর্তমানে অষ্টম শ্রেণি) তাউসিফুল করিম রাফি।

সেসময় বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠে কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিনের বিরুদ্ধে।

‘বাবাকে ক্রসফায়ার দেওয়া হবে’ এমন ভয় দেখিয়ে ওই কিশোরের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয় বলেও সেসময় অভিযোগ করে পরিবার।

পুত্রের এমন পরিণতিতে সেসময় রেজাউল করিম জানিয়েছিলেন, ‘আমরা এখনো আতঙ্কে আছি। জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।’

এই ঘটনার এক বছর পর পুলিশ হেফাজতে মারা যাওয়া রেজাউল করিমের পরিবার জানিয়েছে, ‘ হার্টের রোগী ছিলেন তিনি, ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে র‍্যাব তাকে অসুস্থ অবস্থায় আটক করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে পুলিশের উপস্থিতিতে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।’

আইনি প্রক্রিয়া শেষে রেজাউল করিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ থানা সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা রফিকুল ইসলাম অসুস্থ : সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি

হেফাজতে মারা যাওয়া রেজাউল মেম্বার ‘৯ দিন কারাবাস’ করা কিশোর রাফির বাবা

আপডেট সময় : ১১:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫