ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

হারুন ডাকাতের বাড়ি থেকে অস্ত্র-স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বুধবার রাতে এক ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলা, ৩০ লাখের বেশি টাকা ও সোনা জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালিতে হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান চালায়। হারুন ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র, ছয়টি তাজা গোলা, পাঁচটি দেশি ধারালো অস্ত্র, ৩০ লক্ষাধিক টাকা, সোনা, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে জব্দ করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। টাকা ও সোনা টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোয় নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

হারুন ডাকাতের বাড়ি থেকে অস্ত্র-স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫