ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ করে যাব ‘ডগ হেনরি’ ধরিয়ে দিলো ১৬ হাজার ইয়াবা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, এনসিপি নেতার ১৫ ঘন্টা হাজতবাস সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: মহেশখালীতে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, দিশেহারা পরিবার রামুতে ৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক ২ কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লামা-ফাইতং সড়কে যাত্রী বেশে সিএনজি ছিনতাই: চালককে ছুরিকাঘাত জোয়ারিয়ানালার মরহুম জালাল আহমদ চৌধুরী’র ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চকরিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু রোহিঙ্গা ইস্যু নিয়ে মাঠপর্যায়ের ধারণা নিলেন ৫৮ জন বিসিএস কর্মকর্তা

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, এনসিপি নেতার ১৫ ঘন্টা হাজতবাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার জেরে আটক এনসিপি নেতা রফিকুল ইসলামকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম।

এর আগে বুধবার দিবাগত রাত (২০ মে) ১ টার দিকে নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে মহেশখালী থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী কে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা থেকে তাকে আটক করা হয় বলে দাবি মহেশখালী থানা প্রশাসনের। পরে বৃহস্পতিবার দুপুরে আটক রফিকুল ইসলামকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন বলেন, রফিকুল ইসলাম রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র ব্যবস্থা তার কাঠামো এবং নাগরিকের প্রতিনিধির সমালোচনা করার এখতিয়ার প্রত্যেক নাগরিকের রয়েছে। এটার উপর ভিত্তি করে কাউকে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে থানা হাজতে বন্দী করা, মারধর করা চরম নিন্দনীয়। এটি ফ্যাসিবাদী আচরণ।

রফিকুল ইসলামের মুক্তির বিষয়টি জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নৈতিক বিজয় বলে দাবি করছেন দলটির নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ করে যাব

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, এনসিপি নেতার ১৫ ঘন্টা হাজতবাস

আপডেট সময় : ০৪:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬