ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড

সোনারপাড়ার সাদাবালি রিসোর্টে আগুন: শত্রুতা বলছে মালিক পক্ষ

উখিয়ার সোনার পাড়ার মেরিন ড্রাইভ লাগোয়া নির্মানাধীন সাদা বালি বীচ রিসোর্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে নির্মানাধীন রিসোর্টের ২ টি কটেজের বেশীর ভাগ আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি জানান, এখানে ৪ টি কটেজ ছিলো যার মধ্যে দুটিতে আগুন ধরেছে। যার একটির ৯০ ভাগ এবং আরেকটির ৬০ ভাগ অংশ পুড়ে গেছে। কটেজগুলো বাঁশ আর বেড়া দিয়ে তৈরী করা হচ্ছিলো।আগুনের সূত্রপাত কিভাবে হলো তার তদন্ত এবং ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে কাজ চলছে বলে জানান উখিয়া ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে রিসোর্ট মালিক ইমরান নাজির জানান, তাদের রিসোর্টে ৪ টি কটেজ নির্মানের কাজ চলছিলো। হঠাৎ অগ্নিকান্ডে ২ টি কটেজ পুড়ে গেছে। কটেজগুলোতে বিদ্যুত লাইনের সংযোগ এখনও দেয়া হয়নি। আগুন লাগার মতো কোনো কারণ দেখছেন না জানিয়ে তিনি বলেন, কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

সোনারপাড়ার সাদাবালি রিসোর্টে আগুন: শত্রুতা বলছে মালিক পক্ষ

আপডেট সময় : ১১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬