ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭

সৈকতে যত্রতত্র আবর্জনা ফেললে জরিমানা!

সমুদ্র সৈকতের আবর্জনা অপসারণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে সুগন্ধাসহ সৈকতের বিভিন্ন পয়েন্টে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান।এ কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেয়।

সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে “আমাদের সমুদ্র রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান” শিরোনামে এ উদ্যোগটি ৩১ নভেম্বর থেকে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে প্রতি সপ্তাহে একদিন করে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে গণমাধ্যম কে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারি কমিশনার মো. আজিম খান।

তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে
কেউ যদি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে,কিটকট, দোকান, চেয়ার-ছাতা বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বা পেছনে ময়লা আবর্জনা পাওয়া যায় তবে
তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জরিমানা আরোপ করা হবে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ জনগণকে সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :

তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬

সৈকতে যত্রতত্র আবর্জনা ফেললে জরিমানা!

আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫