ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান

সৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটকের ম’র’দে’হ উদ্ধার

৫ বন্ধু মিলে চট্টগ্রাম থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন ঈদের ছুটিতে।

রবিবার (৮ জুন) বিকেলে এই বন্ধুদের একজন সৈকতে গোসলে নেমে পড়েন বিপদে, বাঁচাতে এগিয়ে যান অন্যরা।

সেই বন্ধু রক্ষা পেলেও সমুদ্রে ভেসে যান চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজীব (২৮)।

৭ ঘন্টা পর রাত ১২ টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্টে পাওয়া যায় রাজীবের মরদেহ।

পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাজীবের নিকটাত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর – চিটাইংগে টিভির কাজী হান্নান আহমেদ উৎস মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।

তিনি জানান, তার চাচাতো বোনের স্বামী রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করতেন এবং বন্ধুদের সাথে তিনি বেড়াতে এসেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটকের ম’র’দে’হ উদ্ধার

আপডেট সময় : ০২:২৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫