ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল থাকছে!

সেন্টমার্টিন দ্বীপ

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত চালু রাখার কথা জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

​সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কার্যকর রাখার পক্ষে মত দিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, দ্বীপটির পরিবেশগত সুরক্ষার স্বার্থে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত রাখার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।

​মন্ত্রী জানান, সাম্প্রতিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে যে গত ৯ মাস পর্যটন বন্ধ থাকার ফলে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। দ্বীপের ভঙ্গুর ইকোসিস্টেম পুনরুদ্ধারে এই বিরতি ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই দ্বীপটির দীর্ঘমেয়াদী অস্তিত্ব নিশ্চিত করতে সরকারের এই নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

তবে সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা,জাহাজ ও পর্যটন ব্যবসায়ীরা সেন্‌টমার্টিন ভ্রমনে এই নিষেধাজ্ঞা তুলে দিতে জোর দাবি জানিয়ে আসছে।

সম্প্রতি সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা এ নিয়ে মানববন্ধনও করেছে।

অন্তর্বর্তী সরকারের সময় জাহাজ ও যাত্রী চলাচল সীমিত এবংদুইমাস সেন্টমার্টিন যাওয়ার সুযোগ,তারমধ্যে একমাস রাত্রীযাপনের সুবিবাসহ এই দ্বীপে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল থাকছে!

আপডেট সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬