ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ

সেনাবাহিনীর অভিযান: গোলদীঘি এলাকা থেকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬

কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার চোলাই মদ জব্দ করেছে সেনাবাহিনী। অভিযানে চোলাই মদ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সেনাবাহিনীর কক্সবাজার সদরের ঝিলংজা আর্মি ক্যাম্পের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। এ সময় মদের চালানটি জব্দ করা হয় এবং জড়িতদের আটক করা হয়।

পরে আটককৃতদের এবং জব্দকৃত চোলাই মদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর অভিযান: গোলদীঘি এলাকা থেকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬

আপডেট সময় : ১২:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫