ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দ : ৬ মাসে ৪০ কোটি টাকার অধিক মূল্যের ইয়াবা উদ্ধার ৩৪ বিজিবির

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকা থেকে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

২৮ অক্টোবর বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল ওই ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করতে সক্ষম হয়। তবে এসময় পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন- কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বিগত ০৬ মাসে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল আটকসহ জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

তিনি এক সংবাদ সম্মেলনে জানান- বিগত ৬ মাসে নানা অভিযানে পরিচালনা করে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ ইয়াবা ট্যাবলেটসহ ৪০ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে ৩৪ বিজিবি।
এছাড়াও ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকা মূল্যের অন্তমূর্খী/বহির্মূখী বিভিন্ন প্রকার সিগারেট, গরু, বাংলাদেশেী সার সিমেন্ট, প্রসাধনী, ঔষধ সামগ্রী, জ্বালানী তেল, হার্ডওয়্যার মালামাল ও রশদ সামগ্রীসহ সর্বমোট ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং ৯৫ জন আসামী আটক করেছেন।

পাশাপাশি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তে জনসচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপার/মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক ও ইয়াবা পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকার জনগণের যে কোন সমস্যা সমাধান কল্পে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। স্থানীয় বিভিন্ন স্কুল-মাদ্রাসার মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক প্রণোদনা, খেলাধুলার সামগ্রী প্রদান এবং বৌদ্ধ বিহারে আর্থিক অনুদানসহ গরিব দুঃস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানাবিধ সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সীমান্তে শূন্য লাইনে প্রতিপক্ষ স্থাপনকৃত মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” যোগ করেন লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দ : ৬ মাসে ৪০ কোটি টাকার অধিক মূল্যের ইয়াবা উদ্ধার ৩৪ বিজিবির

আপডেট সময় : ০৪:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫