ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সিগারেটের প্রতি শলাকায় ২ টাকা বৃদ্ধি “বলতেও পারিনা সইতেও পারিনা”

নতুন অর্থ বছরও আসেনি। বাজেটও এখনো পাস হয়নি। কিন্তু সিগারেটের দাম বেড়ে গেছে তড়িৎ গতিতেই৷ সৃষ্টি করা হয়েছে কৃত্রিম সংকট। খুচরা দোকান গুলোতে সোমবার সকাল থেকেই যেকোনো সিগারেটের প্রতি শলাকায় অতিরিক্ত ২টাকা করে নেয়া হচ্ছে।

এতে ধূমপায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। প্রতিবছর নতুন অর্থ বছর মানেই তামাকজাত দ্রব্যের দাম বাড়ে, সেটা একপ্রকার নিশ্চিত বলা যায়। কিন্তু নতুন অর্থ বছর শুরুর আগেই ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে।

সোমবার কক্সবাজার শহরের বেশ কয়েকটি খুচরা দোকান ঘুরে দেখা গেছে পণ্যটির উপর অতিরিক্ত মূল্য বৃদ্ধির চিত্র। শহীদ স্মরণী সড়কের এক বিক্রেতা বলেন, কোম্পানির গাড়ি আসছে না। পাইকারী দোকানেও প্যাকেট প্রতি মূল্য বৃদ্ধি করা হয়েছে। আমাদেরও তাই হিসেব করে বিক্রি করতে হয়।

ওই দোকানের সামনেই বিক্রেতার সাথে বাকবিতন্ডায় লিপ্ত এক ক্রেতা বলেন, “এই এক আজব কান্ড। এখনো বাজেট পাসও হয়নাই, তারা দাম বাড়াই ফেললো। বলতেও পারিনা সইতেও পারিনা।”

নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রেতা বাজারে সিগারেটের এমন কৃত্রিম সংকটের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযান প্রত্যাশা করেছেন।

তবে অগ্রিম কর ও ‘সিগারেট পেপার’ আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রভাবে নতুন অর্থবছরে আরেক দফা বাড়বে সিগারেটের দাম।

সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় সিগারেট প্রস্তুতকারকদের কাছ থেকে নিট বিক্রয়মূল্যের ওপর ৩ শতাংশের জায়গায় ৫ শতাংশ হারে অগ্রিম কর সংগ্রহের বিধান করা হয়েছে।”

এছাড়া সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য সম্পূরক শুল্ক হার ১৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০০ শতাংশ করার কথাও বলেন উপদেষ্টা।

ধুমপান মরণব্যাধিসহ নানাবিধ শারিরীক জটিলতার তৈরি করে। তাই চিকিৎসকরা ধুমপানে নিরুৎসাহিত করে থাকেন।

এদিকে অগ্রিম কর ও সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলছে তামাক বিরোধী সংগঠন ‘প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞা’ ও তামাকবিরোধী জোট ‘অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’।

তবে এ উদ্যোগ তামাকপণ্যের দাম বৃদ্ধির জন্য যথেষ্ট নয় বলে মনে করছে তারা।

সোমবার এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, প্রস্তাবিত বাজেটে সব ধরনের সিগারেটের দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে সরকার ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। এছাড়া তরুণ জনগোষ্ঠী সিগারেট ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

সিগারেটের প্রতি শলাকায় ২ টাকা বৃদ্ধি “বলতেও পারিনা সইতেও পারিনা”

আপডেট সময় : ১২:২৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫