ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ সভাপতি – সাইফুল ইসলাম সম্পাদক – মোঃ জুনায়েদ ​কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৬ রামু কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক অসুস্থ : দোয়া কামনা পরিবারের

সাড়ে ৩ বছর পর বড়ঘোপ ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ছোটন

ভোট কারচুপি করা নৌকা প্রতীকের চেয়ারম্যানকে হারিয়ে মামলায় জিতে সাড়ে ৩ বছর পর কুতুবদিয়া বড়ঘোপ ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। তিনি কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি

সোমবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন নতুন চেয়ারম‌্যান‌কে শপথ বাক্য পাঠ করান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০২১ সালের স্থানীয় নির্বাচনে বড়ঘোপ ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম সরকারি দলের প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন দুটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেছিলেন।

প্রায় সাড়ে ৩ বছর পর মামলায় ভোট পূণ:গননায় নৌকা প্রতীকের চেয়ে ১৮৯ ভোট বেশি পায় ঘোড়া প্রতীক। ফ‌লে গত ১৪ আগষ্ট নির্বাচন কমিশন আওয়ামীলীগের প্রার্থী বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালামের ২০২১ সালের ঘোষিত রায় বাতিল করে ছোটনকে চেয়ারম্যান ঘোষনা করে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: নুরুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে বড়ঘোপ ইউপির চেয়ারম্যান হিসেবে আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন শপথ নি‌য়ে‌ছেন।

উল্লেখ্য, বড়ঘোপ ইউনিয়ন পরিষদে সহকারি কমিশনার(ভূমি) মো. সাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল

সাড়ে ৩ বছর পর বড়ঘোপ ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ছোটন

আপডেট সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫