ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ সভাপতি – সাইফুল ইসলাম সম্পাদক – মোঃ জুনায়েদ ​কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৬

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে দায়িত্ব অর্পন করেছে সদ্য আটক হওয়া গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী।

তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে ২৫ জুলাই তারিখে পরিষদের প্যাডে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে একটি পত্র লিখেন। ২৬ জুলাই দিবাগত রাত ২টায় গর্জনিয়া ইউপি চেয়ারম্যানকে রাজনৈতিক একটি মামলায় আটক করে রামু থানা পুলিশ। ২৭ জুলাই বিকেলে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয় তাঁকে।

আটক হওয়ার পূর্বে ডিসি বরাবর লেখা ওই পত্রে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী উল্লেখ করেছেন- দায়িত্বপালনকালীন সময়ে তিনি অসুস্থ হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অগামী এক মাস পূর্ণবিশ্রামে থাকবেন। ২৫ জুলাই থেকে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত গর্জনিয়ার ভারপ্রাপ্ত চোয়ারম্যান হিসাবে নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে দায়িত্ব অর্পন করেছেন। এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সরকারি যাবতীয় সভায় উপস্থিত হয়ে প্রতিনিধিত্ব করবেন।

সাজেদা বেগম গর্জনিয়ার সাবেক প্যানেল চেয়ারম্যান ও গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল আলম মেম্বারের সহধর্মিণী।

এ প্রসঙ্গে জানতে চাইলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম বলেন- নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পনের পত্রটি তিনি পেয়েছেন। যাবতীয় নাগরিক সুবিধা সচল রাখতে এ ব্যাপারে পরিষদের সকল ইউপি সদস্যদের সঙ্গে বসে বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

আপডেট সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫