ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজী বিভাগের এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের এলামনাই সংগঠন SUBDEAA (Southern University Bangladesh Department of English Alumni Association)–এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কার্যালয় থেকে জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে ২০২৫–২০২৭ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসাইন। এলামনাই সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় আলোচনা ও সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

কার্যনির্বাহী কমিটির মেয়াদ কার্যকর হবে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৭ পর্যন্ত। এ সময়ে কমিটি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও একাডেমিক নীতি অনুসরণ করে এলামনাই কার্যক্রম পরিচালনা করবে।

নতুন এইনকমিটিতে সভাপতি আরমান হোসাইন এবং সিনিয়র সহ-সভাপতি জনাব আবু জাফর মো. ওমর ফারুক সাধারণ সম্পাদক হিসেবে শেখ জাহাঙ্গীর হাছান মানিককে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অর্থ, সাংস্কৃতিক, শিক্ষা ও ছাত্রবিষয়ক, সাংগঠনিক এবং নির্বাহী পদে অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সমিতির কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য যুক্ত করতে বা সাব-কমিটি গঠন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইংরেজি বিভাগের এলামনাই কো-অর্ডিনেশন সেল নতুন কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যকার যোগাযোগ ও সমন্বয় কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানা গেছে।

ট্যাগ :

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি

সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজী বিভাগের এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি

আপডেট সময় : ০৩:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫