ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা

বাংলাদেশে অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১২ মহিলা কাতা বিভাগে স্বর্ণপদক জিতেছে কক্সবাজারের কৃতি কারাতেকা মনিষা।

রাজধানীর মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন। এতে সহযোগিতা করে বাংলাদেশ কারাতে ফেডারেশন।

মনিষার বাবা উদয়ন শংকর পাল মিঠু জানান, ভারতের ও নেপালের শক্তিশালী প্রতিযোগীদের পরাজিত করে ২০২৬ সালের সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১২ মহিলা কাতা বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে তার মেয়ে।

এবারের আসরে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, নেপাল ও মালদ্বীপের মোট ৫৬৫ জন কারাতেকা অংশ নেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় কক্সবাজারের মনিষার স্বর্ণজয় জেলায় ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি করেছে।

মনিষার এই সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা

আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬