ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের বাকি ৩০ দিন: গোল উৎসবের আসর ‘৫৪’ পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনীতে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শহরের ফাতের ঘোনায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক পোকখালীতে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু ভারতের কোনো অঙ্গরাজ্যে পটপরিবর্তন হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না -স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভীত মজবুতের আহ্বান আনোয়ারীর পাচারকালে ইয়াবাসহ তিন কারবারি আটক, ৩হাজার পিচ ইয়াবা উদ্ধার লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সড়ক পরিবহনমন্ত্রী গর্জনিয়ার জুমছড়িতে ১৬ হাফেজকে পাগড়ি প্রদান “কক্সবাজারের কর্তৃত্ব বাংলাদেশের নাকি জাতিসংঘের?” সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে শুভেন্দুর সরকার কক্সবাজার সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে দুইদিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল উখিয়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আন্তর্জাতিক নার্সেস দিবস: ৮০০ রোগীকে খাবার বিতরণ বিএনএ’র

বিশ্বকাপের বাকি ৩০ দিন: গোল উৎসবের আসর ‘৫৪’

আর ৩০ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ এক নজরে দেখে নেওয়া যাক ১৯৫৪ সালে অনুষ্ঠিত সুইজারল্যান্ড বিশ্বকাপের গোল উৎসব।

সেই আসরে সত্যিই যেন গোল বন্যা হয়েছিল, গ্রুপ পর্বেই দেখা মেলে ৯২টি গোল, সেটাও কেবল ১৮ ম্যাচে! ম্যাচ প্রতি গোল গড় ছিল ৫.১১।

টুর্নামেন্টের প্রথম পর্বেই হয় আটটি হ্যাটট্রিক! একাই দুটি হ্যাটট্রিক করেন হঙ্গেরিয়ান গ্রেট সান্দর কোচিশ। ওই আসরে ১১টি গোল করে সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।

বিশ্বকাপের আর কোনো আসরে গ্রুপ পর্বে দুটির বেশি হ্যাটট্রিকের দেখা মেলেনি। আর সুইজারল্যান্ড আসরের ওই আট হ্যাটট্রিক এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড।

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্ম করা হাঙ্গেরিকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল (পশ্চিম) জার্মানি। বিশ্বকাপে সেটাই তাদের প্রথম শিরোপা।

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের বাকি ৩০ দিন: গোল উৎসবের আসর ‘৫৪’

বিশ্বকাপের বাকি ৩০ দিন: গোল উৎসবের আসর ‘৫৪’

আপডেট সময় : ১২:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬