ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

র‍্যালী,মহড়া,আলোচনা সভা:কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে র‍্যালী,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালী শেষে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া।

পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আ: মান্নান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজার একটি দুর্যোগ ঝুঁকিপ্রবণ এলাকা। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব। এছাড়া ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় এর পূর্বে ও পরে জরুরী ভিত্তিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর আহবান জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর
জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,সিভিল সার্জন ডা মোহাম্মদুল হক,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,জেলা ত্রাণ ও পুসর্বাসন কর্মকর্তা মো: আজাদের রহমান, রেডক্রিসেন্ট কর্মকর্তা আব্দুস সামাদ, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,সিপিপির উপ-পরিচালক হাফেজ আহমেদ,ইউএনডিপি প্রতিনিধি ওবাইদুল ইসলাম মুন্নাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, পূর্ব প্রস্তুতি, সচেতনতাসহ সমন্বিত প্রচেষ্টাই
যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
এ ছাড়া পাহাড় কাটা,পরিবেশ ধ্বংসহ মানবসৃষ্ট দুর্যোগ কমাতে সকলের প্রতি আহবান জানান তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

র‍্যালী,মহড়া,আলোচনা সভা:কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫