ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

র‍্যাবের অভিযান: অপহৃত ৩ জন উদ্ধার, ১ অপহরণকারী গ্রেফতার

কক্সবাজারের অভিযান চালিয়ে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় অপহৃত তিন জনকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের পেছনে অভিযান চালিয়ে হাত পা বাধাঁ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

গ্রেফতার হওয়া অপহরণ চক্রের সদস্য মো: রিয়াদ (১৯)। সে ঝিলংজা দক্ষিন জানারঘোনা এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

জানা যায়, মোঃ সাইদুল ইসলাম জিহাদ তার দুই বন্ধুসহ গত ১৫ জুলাই হানিফ পরিবহনের একটি বাসে করে কক্সবাজার ঘুরতে আসে। ঐদিন রাত ৮ টার সময়  কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলী বীচে যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটো রিক্সায় উঠলে চার থেকে পাঁচ জনের একটি দল তাদেরকে পাহাড়ের দিকে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে।

পরবর্তীতে অপহরণকারীরা তাদের মারধর করে পরিবারের কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং কক্সবাজার শহরের অজ্ঞাতস্থানে টাকা নিয়ে আসতে বলে। জিহাদের সাথে অপহৃত তার বন্ধু মেজবাহ উদ্দিনের মা চট্টগ্রামের  কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন এবং অপহৃতদের স্বজনেরা র‍্যাব ১৫’র সহযোগীতা চেয়ে আবেদন করেন।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনার সত্যতা যাচাই করে তথ্য প্রযুক্তির মাধ্যমে কক্সবাজার ও আশপাশ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে বুধবার রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির ৩ নং ওয়ার্ডের কক্সবাজার মেডিকেল কলেজের পিছনের ফুটখালী পাহাড়ের উপর হতে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত মোঃ সাইদুল ইসলাম জিহাদ (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবাদুল ইসলাম মুন্না (১৫) কে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল হতে  দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ রিয়াদ’কে আটক করা হয়।

পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি ও ভিকটিম’কে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া)
আ. ম. ফারুক প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

র‍্যাবের অভিযান: অপহৃত ৩ জন উদ্ধার, ১ অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ০৬:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫