ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

রোহিঙ্গা সংকট নিয়ে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলন করবে বাংলাদেশ

রোহিঙ্গা সংকট নিয়ে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের সেপেম্বর-অক্টোরের দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। এর ভেন্যুসহ অন্যান্য বিষয়গুলো মার্চ-এপ্রিলের দিকে ঠিক করা হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত রাখাইনের সঙ্গে শেয়ার করছে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশ কোনও ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে কিনা বা দেশের প্রস্তুতি রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, পুরো পরিস্থিতি আমরা খুবই গভীরভাবে মনিটর করছি। সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনা করে প্রধান উপদেষ্টা একজন উচ্চ পদস্থ প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি গভীরভাবে এটা মনিটর করবেন এবং  যারা যারা অংশীজন আছেন তাদের সঙ্গে কথা বলবেন।

তিনি জানান, আগামী বছর আমাদের একটা বড় কাজ হবে— রোহিঙ্গা সংকট নিয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার। এর ভেন্যু ও অন্যান্য বিষয়াবলি মার্চ-এপ্রিলের মধ্যে ঠিক করে ফেলবো।

শফিকুল আলম বলেন, আশা করছি  এই সম্মেলনটা হবে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে।

তিনি বলেন, আশা করছি, বিশ্বের যতগুলো দেশ রয়েছে সবাই এতে অংশ নেবেন। বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ রোহিঙ্গা ইস্যুতে যারা খুবই আগ্রহী তারা সবাই থাকবেন।

জাতিসংঘের সঙ্গে বিষয়টি নিয়ে অনেকবার কথা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের সময়ে তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

রোহিঙ্গা সংকট নিয়ে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলন করবে বাংলাদেশ

আপডেট সময় : ০১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪