ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ

রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিট বিক্রি শুরু

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হচ্ছে কনসার্ট। আগেই জানানো হয়েছিল, ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এই দাতব্য কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এর আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্লাটফর্ম।

এবার আলোচিত এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে টিকিট বিক্রি শুরু করেছে।

ওয়েবসাইটটি ঘুরে দেখা যায়, এই কনসার্টের ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরও দুটি ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছে।

এরমধ্যে ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা এবং জেনারেল টিকিট ২ হাজার ৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে। রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত

রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪