ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার

রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 493

রামুতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল বলে জানা যায়।

রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন বাইপাস এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদক কারবারিরা বড় একটি মাদকের চালান চট্টগ্রাম হতে যাত্রীবাহী বাস যোগে কক্সবাজারের দিকে নিয়ে আসছে। সেই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল চা-বাগানস্থ রামু পুরাতন বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

তল্লাশিকালে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামক একটি বাসে থাকা দুইজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে।

পরবর্তীতে তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামীরা হলেন, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৫০) পিতা- মৃত মোফাজ্জল হোসেন, অপরজন তার সহধর্মিণী  নূর নাহার (৪৩) স্বামী- মোঃ জাকির হোসেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। মূলত ধরা পড়ার ঝুঁকি কমাতে তারা স্বামী-স্ত্রী পরিচয় ব্যবহার করে মাদক পরিবহন করত।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদক পাচারের রুটগুলো বন্ধ করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা সজাগ। বিশেষ করে উৎসব বা ছুটির সময় যখন অপরাধীরা সক্রিয় হওয়ার চেষ্টা করে, তখন আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামতসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬