ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজনীতি নিয়ে কথা কাটাকাটি, ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন

রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জেরধরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা। সে কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ, তিনি জানান কালারমারছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনায় পুলিশ একজন কে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রশিদ কে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

প্রত্যক্ষদর্শী জানায়, উভয়ের পারিবারিক পুকুরপাড়ে রাজনীতি নিয়ে প্রতিদিনের মত এক অপরের সাথে কথা বলছিল এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল রশিদকে আঘাত করে, পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল ধারালো লোহার রট দিয়ে রশিদকে পিটিয়ে আঘাত করে।

রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুল কে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজনীতি নিয়ে কথা কাটাকাটি, ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন

আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫