ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাইগ্রেশন রিভিও ফোরামে গেলেন কক্সবাজারে পারভেজ সিদ্দিকী

যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম (IMRF)-২০২৬ এ অংশগ্রহণ করলেন কক্সবাজারের কৃতি সন্তান পারভেজ সিদ্দিকী। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়ির্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম (IMRF)–২০২৬ এ অংশগ্রহণ করেছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৃতি সন্তান পারভেজ সিদ্দিকী । ৫ থেকে ৮ মে ২০২৬ পর্যন্ত আয়োজিত এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের গুরুত্বপূর্ণ সাইড সেশন “Compassion Across Borders: Faith Responses to Migration in a Changing World”-এ ৫ মে বক্তব্য প্রদান করেন পারভেজ সিদ্দিকী। বক্তব্যে তিনি পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে অভিবাসন বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ, মানবিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এই আন্তর্জাতিক ফোরামের মূল উদ্দেশ্য হলো “Global Compact for Safe, Orderly and Regular Migration (GCM)” বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা এবং অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও মানবিক করার জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদার করা।

উল্লেখ্য, এই আয়োজনে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশগ্রহণ করছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার সন্তান পারভেজ সিদ্দিকী দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, মানবাধিকার, অভিবাসন ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি ফিল্মস ফর পিস ফাউন্ডেশন -এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাইগ্রেশন রিভিও ফোরামে গেলেন কক্সবাজারে পারভেজ সিদ্দিকী

আপডেট সময় : ০৭:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬