ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ

.জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একটি বিশেষ বিমানে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাদের স্বাগত জানান।

​১৩ সদস্যের এই প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। তারা যেন একদিন সগৌরবে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যেই তাদের এই সফর।
​রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মহলের সহয়তা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলাল এরদোয়ান জানান, বর্তমানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেকটা কমে গেছে। তিনি আশা প্রকাশ করেন, মেসুত ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের দৃষ্টি পুনরায় এই মানবিক সংকটের দিকে আকর্ষণ করা সম্ভব হবে।

​প্রতিনিধি দলে আরও উপস্থিত রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভা শেষে দলটি উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান।
​দিনব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি শরণার্থীদের বর্তমান জীবনযাত্রার মান ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সবশেষে ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতারের মাধ্যমে তাদের এই সংক্ষিপ্ত সফর শেষ হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ

আপডেট সময় : ০১:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬