ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

মিয়ানমারে পাথরের খনি ধসে ৩২ জনের মৃত্যু

মিয়ানমারে উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জেড পাথরের একটি খনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) রাজ্যের হপাকান্ত শহরের জেড খনি এলাকায় একটি কাদা ধসে এই হতাহতের ঘটনা ঘটে। কাদা ধসের ফলে সা পাউট গ্রামের ৩ নম্বর ওয়ার্ড কাদায় ডুবে যায়। প্রায় ৫০টি বাড়িঘর কাদার নিচে চাপা পড়ে এবং এতে ৩২ জনের মৃত্যু হয়।

স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, তিন দিনের অনুসন্ধান প্রচেষ্টার পর মোট ৩১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার প্রথম দিনে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

বর্তমানে চাপাপড়া ঘরগুলোর চারপাশের কাদা পরিষ্কার করা হচ্ছে এবং কাদাধসের কারণে বন্ধ রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন কিন্তু অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে হপাকান্ত টাউনশিপেই অন্য একটি খনিতে এমন ভয়াবহ ধসের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

মিয়ানমারে পাথরের খনি ধসে ৩২ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫