ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু

মাত্র ৩৫ মিনিটে পারাপার করতে পারবে ৩শ মানুষ

কক্সবাজার- মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। একই সাথে মহেশখালী ঘাটে স্থাপন করা হয়েছে পল্টুন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই রুটে পরীক্ষামূলকভাবে সি ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হয়। সি ট্রাক যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সী ট্রাকটি মহেশখালী জেটিতে পৌঁছায়। এ সময় স্থানীয়দের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ১০ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের। তাই সী ট্রাকটিকে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করেছেন দ্বীপবাসী।

মহেশখালীর হোয়ানক এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এই রুটে স্পিডবোটে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে সী ট্রাক চালুর বিকল্প ছিল না। এটি চালুর ফলে মহেশখালীর মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর দাবি, গত ১৫ বছর মহেশখালী জেটিঘাট কেন্দ্রীক সিন্ডিকেটের বাঁধায় এই রুটে সী-ট্রাক চালু করা যায়নি।

এ নিয়ে বিআইডব্লিউটি এর পরিচালক প্রশাসন এ কে এম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। দ্বীপের মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, আমাদের দ্বীপবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চালু করার। অবশেষে আজ সে স্বপ্ন ধরা দিয়েছে। এতে দ্বীপের মানুষের দুর্ভোগ কেটে যাবে।

আগামী ২৫ এপ্রিল নৌ-পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই রুটে সী-ট্রাক চলাচল শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু

মাত্র ৩৫ মিনিটে পারাপার করতে পারবে ৩শ মানুষ

আপডেট সময় : ০৭:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫