ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিয়াউক্তাওয়ে বিমান হামলায় নিহত ৪৯, মংডুতে আরাকান আর্মি–আরসা সংঘর্ষ উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু 

মাতামুহুরিকে উপজেলা করা হবে: চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 443

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মাতামুহুরিকে উপজেলায় রুপান্তরিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় চতুর্থ দিনের মত নির্বাচনী প্রচারণা ও পথসভায় চকরিয়া উপজেলার বদরখালীতে
এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা৷

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ভরপুর উন্নয়ন হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। লবনের ন্যায্যমূল্য নিশ্চিত, দেশের সকল নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দেন তিনি।

এদিন তিনি নিজ নির্বাচনী এলাকার চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার কোনাখালী, বিএমচর, সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন৷ বিকেলে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার জানাযায় অংশ নেন সালাহউদ্দিন আহমেদ৷ এসময় তিনি চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কিয়াউক্তাওয়ে বিমান হামলায় নিহত ৪৯, মংডুতে আরাকান আর্মি–আরসা সংঘর্ষ

মাতামুহুরিকে উপজেলা করা হবে: চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ১০:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫