ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ গর্জনিয়া থেকে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক ঈদগাঁও ঈদগড় সড়কে গণ ডাকাতি’র নেতৃত্বে ছালেক,গড়ে তুলেছে হক বাহিনী!   টেকনাফে বসতঘর থেকে উদ্ধার কিং কোবরা, জাহাজপুরায় বনে অবমুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ হিমছড়িতে গোসলে নেমে সানি, আকাশ ও হারুনের মৃত্যু রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের,বর্ণের মানুষের উন্নয়ন করা হবে- কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মীর হেলাল হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

মহেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক অভিযানে আটক ৮ : অস্ত্র উদ্ধার

পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি অভিযানে ৮ জনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। তাদের মধ্যে পুলিশের উপর হামলার মামলাসহ ১১ টি মামলার এজাহারনামীয় শহিদুল ইসলাম রিপন (৩৫) নামের একজনের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালানো হয়। অপর আটককৃতরা হলেন মো. হাবিব (২৯) পিতা-আলী আজগর, জসিম উদ্দিন (৩২) পিতা-মৃত আকতার হোসেন, ইকবাল ফারুক (৩৯) পিতা-উকিল আহমদ, মোঃ শাহিন (২৩) পিতা-বাবুল করিম, মোঃ আকাশ (২৩) পিতা-নুরুল আবছার, মো. আজিজ (২৩) পিতা- মোহাম্মদ সৈয়দ, কালা মিয়া (২৩) পিতা-আব্দুস সালাম।

আটকের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মহেশখালীতে ডিউটিরত পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রিপন নামের একজনের হেফাজত থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, মহেশখালীকে সন্ত্রাসমুক্ত করতে মহেশখালী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

মহেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক অভিযানে আটক ৮ : অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫