ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

মহেশখালী কালারমারছড়ায় চিক‌নিপাড়ায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে দাবি কোস্ট গার্ডের।

কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সকাল ০৬ টায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল সেখানে অবস্থা নেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাথাড়ি গুলি করে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, ডাকাতদলের এলোপাথাড়ি ছোঁড়া গুলিতে ঘটনাস্থলের পাশে থাকা শ‌ফিউল আলম (২৮) নামে একজন সাধারণ লবণচাষী গু‌লিবিদ্ধ হয়, পরে মারা যায়। এসময় সাধারণ লবণচাষী এবং নি‌জে‌দের আত্মরক্ষা‌র্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায় বলে দাবি কোস্টগার্ডের।

জব্দকৃত এসব আগ্নেয়াস্ত্র মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

আপডেট সময় : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫