ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

ভূমি সংক্রান্ত দ্বন্ধ বেশী-রামুতে ভূমি মেলা উদ্বোধনে ইউএনও মোঃ রাশেদ

সারা দেশের ন্যায় রামুতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা।

রবিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। এ উপলক্ষ্যে র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,রামুতে ভূমি সংক্রান্ত মানুষের মাঝে দ্বন্দ্ব বেশী। তাই ভূমি সেবাকে সহজ করতে সচেতনামূলক এ মেলা। ভূমি সংক্রান্ত কাজে অন্য কোন মাধ্যমে না গিয়ে সরাসরি ভূমি অফিসে গিয়ে সেবা নেয়ার আহ্বান জানান তিনি৷

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল জানান, ভূমি মেলা মানুষের মাঝে সচেতনত সৃষ্টি করে। এ মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত নানাবিধ সেবা দেয়া হবে। উপজেলার ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে দৈনিক গণশুনানির ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের এক্সটেনশনাল অফিসার সুশান্ত দেবনাথ, গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কাশেম, মাহবুবুর রহমান, সার্ভেয়ার, হীরা পাল,প্রধান সহকারী, আজিজুল হক,নাজির, কফিল উদ্দিন, সায়রাত সহকারী, সানজিদা আফরিন, সাংবাদিক,ভূমি সেবাগ্রহীতাগণসহ অন্যান্যরা। মেলার এবারের প্রতিপাদ্য ছিল, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”। ৩ দিন ব্যাপী “ভূমি মেলা” শেষ হবে আগামী ২৭ মে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা

ভূমি সংক্রান্ত দ্বন্ধ বেশী-রামুতে ভূমি মেলা উদ্বোধনে ইউএনও মোঃ রাশেদ

আপডেট সময় : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫