ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর ও সমাবেশে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পরবর্তী কর্মসূচির বিষয়ে নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জের হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। ফরিদপুর থেকে কর্মসূচি (পদযাত্রা) অব্যাহত থাকবে। মাদারীপুর শরীয়তপুরে পরে কর্মসূচি দেওয়া হবে। এনসিপি প্রতিটি জেলায় কর্মসূচি করবে।’

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় : ১১:১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫