ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের পেকুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১ অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র সৈকতে শৃঙ্খলা প্রাধান্য সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৪ কর্মীকে বহিষ্কার করল সৌদি ৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সড়কে ঝরল ১৯ প্রাণ গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির ঈদের পর নতুন সরকারের সামনে বড় তিন চ্যালেঞ্জ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘সংসদে’ সমাধান না হলে রাজপথ বেছে নেবে এনসিপি বাসে ট্রেনের ধাক্কা, ১২ জন নিহত “ঈদে বার্মায় নামাজ” এটি আজ একটি প্রতীক, একটি স্বপ্ন লোহাগাড়ার আধুনগরে মোটরসাইকেল-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১ ঈদের পর ঈদ যায়, রোহিঙ্গাদের দেশে ফেরা হয়না!

বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের

টেকনাফে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ–হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা বকসু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মাসেই তাঁর বিয়ের দিন নির্ধারিত ছিল।

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সড়কে লবণাক্ত পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী জিপের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আনিসুর।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শাহপরীর দ্বীপ এলাকায় মৌসুমভিত্তিক লবণ উৎপাদনের কারণে সড়কে প্রায়ই লবণাক্ত পানি ও কাঁচামাটি পড়ে থাকে। লবণ পরিবহনের সময় নিয়ম অনুযায়ী জিওটেক্স ব্যবহার না করায় সড়ক মারাত্মক পিচ্ছিল হয়ে ওঠে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গুড়িগুড়ি বৃষ্টিতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়ে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত জিপটি শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগ :

আপডেট সময় : ১০:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬