ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

বিমানে করে মালয়েশিয়ার কথা বলে টেকনাফ এনে ট্রলারে তুলে দিলো দালাল: উদ্ধার ৭, আটক ২

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 616

টেকনাফে মানবপাচারকারীদের কবল থেকে এক নারীসহ সাতজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং এলাকার মুন্ডার ডেইল থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২ পাচারকারী টেকনাফের পুরাতন পল্লাপন পাড়ার ইসমাইল ও রোহিঙ্গা যুবক মোঃ আলমকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

উদ্ধারকৃতরা জানায়, বিমানে মালয়েশিয়া পাঠানোর লোভ দেখিয়ে দালালচক্র ভুক্তভোগীদের জিম্মি করে সাগরপথে পাচারের চেষ্টা চালায়। সাগরে যাওয়ার পর ট্রলারটি ডাকাতদলের হামলার শিকার হলে প্রাণ বাঁচাতে মাঝি তীরে ফিরে আসে। পরে বিজিবি অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এক ব্রিফিংয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “বিমানে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে জিম্মি করে পাচারের খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। এসময় ২ দালালসহ পাচারের উদ্দেশ্যে জিম্মি করা ৭ জনকে উদ্ধার করা হয়। দালালদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উদ্ধার হওয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বাসিন্দা মো. আবু তাহের জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য দালালকে এক বছর আগে টাকা দিয়েছিলেন তিনি। পরে দালাল নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। দালাল জানায় নতুন এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া পাঠাবে, ফ্লাইট হবে চট্টগ্রাম থেকে। আমরা ছয়জন চট্টগ্রামে গেলে আবার বলে টেকনাফে কাগজ ঠিক করতে হবে। টেকনাফে পৌঁছালে হুজুর টাইপের একজন আমাদের একটি ঝুপড়ি ঘরে আটকে রাখে। মোবাইল কেড়ে নেয়, মারধর করে ট্রলারে তোলে। মাঝপথে ডাকাতদের হামলার পর মাঝি তীরে নামিয়ে দিলে বিজিবি আমাদের উদ্ধার করে।”

উদ্ধার হওয়া উখিয়ার যুবক তাওহিদও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “রামুর একটি ফার্মে কাজ করতাম। পরিচয়ের সূত্র ধরে আমাকে টেকনাফে ভালো কাজের কথা বলে আনা হয়। কিন্তু পৌঁছে বুঝলাম আমাদের পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছে। একটি ঘরে আটকে রেখে দালালচক্র স্পষ্ট জানায়, তোদের বিক্রি করে দেয়া হয়েছে।’ পরে ছোট ট্রলারে তুলে সাগরে নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝসমুদ্রে আরেকটি ডাকাতদলের হামলায় পরিস্থিতি জটিল হলে মাঝি ট্রলার ঘুরিয়ে কূলে ফিরিয়ে আনে। তাওহিদের ভাষায়, ট্রলারে মোট ২২ জন ছিলেন। কূলে ওঠার পর সবাই আতঙ্কে নানান দিকে পালিয়ে যায়। পরে বিজিবি অভিযান চালিয়ে ৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

বিমানে করে মালয়েশিয়ার কথা বলে টেকনাফ এনে ট্রলারে তুলে দিলো দালাল: উদ্ধার ৭, আটক ২

আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫