ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

বিডি ক্লিন উখিয়ার পরিচ্ছন্নতা অভিযান: ২ টন বর্জ্য অপসারণ

পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিডি ক্লিন উখিয়া টিম আয়োজন করে তাদের ৪র্থ পরিচ্ছন্নতা অভিযান। যার আয়োজনে ছিলো ডিএসকে (এনজিও)।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় উখিয়ার বালুখালী উচ্চ বিদ্যালয়ের আশপাশ এলাকা ও হিন্দুপাড়া অঞ্চলে।

অভিযানে দুই টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয়।

অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন। এতে অংশ নেন বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুমপা এবং বিডি ক্লিন টেকনাফ টিমের প্রতিনিধি রাফি আনোয়ার।

অভিযানে নেতৃত্ব দেন ওমর ফারুক, আর ইভেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন, মুস্তফা শাকের রিয়াদ।
এতে অংশগ্রহণ করে উখিয়া টিম, টেকনাফ টিম ও কক্সবাজার টিমের প্রতিনিধিরা।

অংশগ্রহণকারীরা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা জরুরি। এই ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।

বিডি ক্লিন উখিয়া টিমের প্রতিনিধি ওমর ফারুক বলেন,
আমরা উখিয়াকে পরিচ্ছন্ন করার পাশাপাশি মানুষকে সচেতন করতে কাজ করছি। সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা শুধু নয়, পুরো দেশই হবে পরিচ্ছন্ন ও সুন্দর।

বিডি ক্লিন টেকনাফ টিমের প্রতিনিধি রাফি আনোয়ার বলেন, টেকনাফ থেকে উখিয়ায় এসে একসাথে কাজ করে মনে হয়েছে, সবাই একসাথে কাজ করলে যেকোনো অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে।

ডিএসকে সিনিয়র হাইজিন বিশেষজ্ঞ শর্মা ওঝা বলেন,আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয়, এটি মানসিক শান্তিরও প্রতীক। বিডি ক্লিনের এই উদ্যোগ সমাজে সচেতনতা ও দায়িত্ববোধ দুটোই বাড়াবে।

অংশগ্রহণকারীরা বলেন, এই অভিযানের মাধ্যমে তারা শুধু ময়লা পরিষ্কার করেননি, বরং মানুষের মনে পরিবেশ সচেতনতার আলো ছড়িয়ে দিয়েছেন।
বিডি ক্লিন উখিয়া টিম ভবিষ্যতে আরও বড় আকারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে, যাতে উখিয়া, টেকনাফ ও কক্সবাজারের প্রতিটি অঞ্চল “পরিচ্ছন্নতার অনন্য দৃষ্টান্ত” হয়ে ওঠে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিডি ক্লিন উখিয়ার পরিচ্ছন্নতা অভিযান: ২ টন বর্জ্য অপসারণ

আপডেট সময় : ১১:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫