ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি

বাহারছড়ায় নামাজরত অবস্থায় ছেলের বউয়ের দায়ের কোপে শাশুড়ির মৃত্যু: পুত্রবধূ আটক

টেকনাফের বাহারছড়ায় নামাজরত অবস্থায় পুত্রবধুর দায়ের কোপে শাশুড়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুত্রবধূ ছেনুয়ারা (২১) কে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্ব পাড়া নতুন মসজিদের উত্তর পাশে গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়র জানান,প্রায় পাঁচ দিন আগে মোঃ ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক ও ভালো আচরণ করেন।

তার স্বামী মোঃ ইদ্রিস পেশায় একজন জেলে। প্রতিদিনের মতো আজ দুপুর আনুমানিক ৩টার সময় মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম তার নামাজরত শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ব্যবহৃত দাটি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর স্থানীয় লোকজন পুত্রবধু ছেনুয়ারা কে আটক করে। প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি নিজ শাশুড়িকে কুপিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

পরে এলাকাবাসী বিষয়টি বাহারছড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ছেনুয়ারা বেগম (২৮) কে আটক করেন।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাহারছড়ায় নামাজরত অবস্থায় ছেলের বউয়ের দায়ের কোপে শাশুড়ির মৃত্যু: পুত্রবধূ আটক

আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬