ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ

বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিল চায় এনসিপি

রাষ্ট্রের মূলনীতি নির্ধারণে ৭২-এর সংবিধানে থাকা চার মূলনীতি বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া জাতীয় ঐকমত্যের স্বার্থে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে ছাড় দিতে রাজি তরুণদের এই দলটি।

রবিবার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির প্রতিনিধিরা।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এনসিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল— একজন ব্যক্তি দুবার (প্রধানমন্ত্রী) শপথ নিতে পারবেন। তবে ঐকমত্যের স্বার্থে সবাই যদি ১০ বছর বলে, বা সময় নির্ধারণের ক্ষেত্রে— আমাদের দিক থেকে ফ্লেক্সিবল থাকবে।

তিনি বলেন, পরে আলোচনায় আসলো— প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সীমিত করতে হয়, এর পাশাপাশি আপার হাউজ, পিআর, এনসিসি— এসব নিয়েও আলোচনা করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে— এনসিসি বা সাংবিধানিক পদগুলো নিয়োগের ক্ষেত্রে আমরা চাইবো, নির্বাচন কমিশনের মতো কোনও প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না। তাদের নিয়োগটা হবে একেবারে নিরপেক্ষভাবে।

তিনি বলেন, সে ক্ষেত্রে আসলে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে—সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না। বরং ওই জায়গায় ওই জুরিসডিকশনটা থাকারই কথা না।

রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে দলের যুগ্ম সদস্য সচিব জাবেদ রাসেল বলেন, এ নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমরা স্পষ্টভাবে জানিয়েছি— ৭২-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই চারটি মূলনীতি বাদ দিতে হবে।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এ ব্যাপারে একমত হতে পারেনি। আমরা সে ক্ষেত্রে বলেছি, আমাদের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী যে স্পিরিট— সেই স্পিরিটের বিপরীতে গিয়ে এখানে আলোচনা করার কোনও মানে হয় না।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিল চায় এনসিপি

আপডেট সময় : ১২:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫