ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম

 আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ; কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হতে দেব না। বিএনপির অনেকেই খারাপ; কিন্তু তারেক রহমান তো ভালো।’

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষে পথসভায় বক্তৃতাকালে সারজিস এ কথাগুলো বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগের নেতা–কর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের ওপরে জুলুম করে, এই দায়ও আপনাকে নিতে হবে। আপনি কোনো দায় এড়াতে পারবেন না।’

পথসভায় জনসাধারণের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘নেতা থেকে শুরু করে যে দলের কর্মী পর্যন্ত ভালো, যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তাদের সঙ্গেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা ভবিষ্যতে আপনাদের এই বিবেকবোধটাকে কোনো দলের কাছে আর বিক্রি করে দেবেন না, আপনারা বিবেকবোধটা কোনো দলের কাছে বন্ধক দেবেন না। কোনো মার্কার কাছে বন্ধক দেবেন না। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এই বাংলাদেশে আপনার–আমার ভোট বাংলাদেশ কারা চালাবে সেই সিদ্ধান্ত নেয়। আমরা যদি অন্ধভাবে দাস হয়ে কোনো দল–মার্কার সমর্থন করি, তাহলে আগামীর বাংলাদেশে পরিবর্তন কোনো দিন সম্ভব নয়।’

পুলিশসহ আইনশৃঙ্খলা–সংক্রান্ত সব প্রতিষ্ঠানের গৌরব ও সম্মান ফিরিয়ে আনার আহ্বান জানান সারজিস। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছেমতো অপব্যবহার করেছেন। আমরা চাই বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের আইনশৃঙ্খলার যত প্রতিষ্ঠান আছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশা আল্লাহ। মনে রাখবেন, প্রতিটি দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে; কিন্তু আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, পেশাদারি বিসর্জন দেন, তাহলে আপনি কোনো দিন বাইরে যা–ই হোক না কেন, নিজের বিবেকের কাছে, মনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’

সমাবেশে অন্যদের মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ থেকে আগামী উপজেলা পরিষদের নির্বাচনে কালিহাতীতে চেয়ারম্যান পদে প্রর্থী হিসেবে মেহেদী হাসানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে এনসিপির নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে পদযাত্রা শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম

আপডেট সময় : ১২:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬