ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

বাংলাদেশকে হারানো সহজ হবে না, বলছেন ক্যারিবিয়ান অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের অতীত স্মৃতি খুব একটা সুখকর নয়। সবশেষে কয়েকটি টেস্ট সিরিজে হারতে হয়েছে বড় ব্যবধানে। ২০১৮ সালে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। সেখানেই আজ খেলতে নামবে দুই দল।

তবে সেসব অতীত স্মৃতি আসন্ন সিরিজে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তার মতে অতীতের পরিসংখ্যান কেবলই সংখ্যা। এসব কিছু ভবিষ্যতকে প্রভাবিত করবে না। তাই নতুন এই সিরিজে ভালো শুরু চান ক্যারিবিয়ান অধিনায়ক।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পেছনে পড়ে যাওয়া সবকিছুই ইতিহাস। আমরা প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি। যেটা চলে গেছে, সেটা চলে গেছে। আগামীকাল (আজ) আমরা যা–ই করি না কেন, অবশ্যই ভালো শুরু করতে হবে।’

বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করেছেন ব্রাথওয়েট। তিনি বলেন, ‘কাজটা সহজ হবে না। আগের পারফরম্যান্সগুলো অতীত, তাই আগামীকাল (অ্যান্টিগার সময়) আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলার এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ। কারণ নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে খেলতে পারছেন না। শান্ত ছাড়াও এই সিরিজে পাওয়া যাচ্ছে না আরো এক অভিজ্ঞ ক্রিকেটারকে। দলের ব্যাটিংয়ের সবচেয়ে নির্ভযোগ্য অস্ত্র মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে পারছেন না। তাছাড়া কিছু দিন আগেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট থেকে অবসর নিয়েছেন। তার অভাবও বোধ করবে দল।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আপনি যেমনটা বললেন, আমাদের এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই। কিন্তু দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমার মনে হয় দুই বছর আগের দলের চেয়ে আমরা এখন অনেক ভালো। আর আমরা সবাই অনেক ইতিবাচক। আমরা নেতিবাচক কিছু ভাবছি না। শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি।’

সাকিবের না থাকা নিয়ে মিরাজ বলেন, ‘এ রকমটা হতেই পারে। অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয়। মুশফিক যেমন চোটে পড়েছে। আবার সাকিব যেমন বলেছে সে অবসর নিতে যাচ্ছে। কাজটা কঠিন। কিন্তু এরপরও বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারি। আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে, তাদের ভালোই সুযোগ আছে এ ধরনের কন্ডিশনে পারফর্ম করার।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বাংলাদেশকে হারানো সহজ হবে না, বলছেন ক্যারিবিয়ান অধিনায়ক

আপডেট সময় : ০৮:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪