ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বড়ঘোপ বাজার কালী মন্দির পাড়ায় অগ্নিকান্ডে ৬ বসতঘর, ২ দোকান পুড়ে ছাই

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার কেন্দ্রীয় কালী মন্দির পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বাড়ি ও ২টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কুতুবদিয়া মহিলা কলেজের অফিস সহকারী চন্দন দাস জানান, সন্ধ্যায় পুকুরে হাত ধোয়ার সময় তিনি পাশের সৌরভ শীলের বাড়িতে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন এবং আশপাশের লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তপন শীল, বলরাম শীল, সন্টু শীল, জনি শীল, রবি শীল, লালন শীলের বাড়ি এবং নুরুল আজিম ও মুহাম্মদ ফরিদের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত দুটি গাড়ি ও পুরো টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, ৬ পরিবারের ঘরবাড়ি পুড়ে অন্তত ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন। মন্দিরের পাশেই আগুন লাগায় নৌবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা বিশেষ নিরাপত্তা ও সতর্কতা গ্রহণ করে।

উপজেলা প্রশাসন ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

বড়ঘোপ বাজার কালী মন্দির পাড়ায় অগ্নিকান্ডে ৬ বসতঘর, ২ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ১২:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫