ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে জনগণ রাজপথে নেমেছিল, একইভাবে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে। খুলনাবাসী প্রস্তুত থাকুন, আগামী ৩ আগস্ট ঢাকায় এই সবকিছুর জবাব দেয়া হবে।

শুক্রবার (১১ জুলাই) খুলনার শিববাড়ী মোড়ে দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছিলাম, নতুন স্বাধীনতা পেয়েছি। ওরা ভেবেছে চাঁদাবাজির স্বাধীনতা পেয়েছে। এমন ভেবে থাকলে ভুল ভাবছেন। খুলনার শিল্পগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেগুলো চালু করতে হবে, পাটকলগুলো চালু করতে হবে, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। ভারতের সুবিধা দেখতে রামপাল বিদ্যুৎকেন্দ্র করে সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান অসমাপ্ত রয়ে গেছে। যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন চালু রাখতে হবে। যতই ষড়যন্ত্র হোক, আমাদের আন্দোলন দমাতে পারবে না।

একই অনুষ্ঠানে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মীয়ভাবে আলাদা করা হচ্ছে, কিন্তু এটা করতে দেওয়া হবে না। এই বাংলাদেশের যদি সংস্কার না হয়, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করতে পারব না। বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে, তাই সংস্কার বিবেচনা করে তারপর নির্বাচনে যেতে হবে।

অন্যদিকে, দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছেন, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে ধারণ করেছে। তাদের অধ্যায় শেষ—কারণ শেখ হাসিনা আমাদের ভাষা বোঝেননি।

সুত্র: যমুনা টেলিভিশন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে: নাহিদ

আপডেট সময় : ১১:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫