ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি দেশের স্থিতিশীলতা রক্ষার দাবিতে লামায় বিএনপির মিছিল টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার উখিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক

প্লাস্টিকের অদৃশ্য দূষণকে দৃশ্যমান করা হবে যেখানে

মানুষ পৃথিবীতে বসবাসের সেই সময়টি পার করছে যখন প্লাস্টিক দৈনন্দিন প্রতিটি স্তরে ঢুকে পড়েছে – খাবারে, মাটিতে, সাগরে এমনকি মানুষের কোষেও। সময়টিকে বলা হচ্ছে “প্লাস্টিক যুগ”। এটি এমন এক সময় যখন সুবিধা ও উন্নয়নের আড়ালে জমে উঠেছে অমোচনীয় এবং অদৃশ্য এক দূষণ উৎসব।

এই অদৃশ্য দূষণকে দৃশ্যমান করার জন্য Plastic Age শিরোনামে একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কক্সবাজারে।

EMBOLDEN Bangladesh ও Art Space Bangladesh এর আয়োজনে এবং Activista Bangladesh এর সহযোগিতায় এ প্রদর্শনীতে কক্সবাজারের শিক্ষার্থী এবং স্থানীয় ও অন্যান্য শিল্পীদের চিন্তাশীল শিল্পকর্ম প্রদর্শিত হবে। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে The Territorial News- TTN|

আয়োজনের অন্যতম সংগঠক ইনজামামুল হক জানান, এটি একটি শিল্পভিত্তিক প্রচেষ্টা। প্রদর্শনীটির অনুপ্রেরণা হচ্ছে স্থানীয় দৃশ্যমান বাস্তবতা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে লাবনী পর্যন্ত একটি ‘বীচ ওয়াক’ এবং পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে EMBOLDEN Bangladesh এর স্বেচ্ছাসেবীরা। সংগ্রহ করা এই প্লাস্টিকগুলোই হয়ে উঠে কিছু গুরুত্বপূর্ণ আর্টওয়ার্ক, একটি ভিডিও আর্ট ইন্সটলেশন ও একটি DIY রিসাইকেল ওয়ার্কশপের অংশ।

ইনজামাম বলেন, “এটি শুধু একটি শিল্প প্রদর্শনী নয়। এটি একটি সাংস্কৃতিক সচেতনতা চর্চা—যেখানে শিল্প, পরিবেশ এবং কমিউনিটি একত্রিত হয়ে পরিবর্তনের একটি নতুন ভাষা নির্মাণ করে।”

আয়োজকরা বলছেন, ‘Plastic Age’ আমাদের ভাবাবে- আমরা কি প্লাস্টিক যুগেই বাঁচতে চাই, নাকি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই?

১৮ জুলাই থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে ০২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা – রাত ৮টা। প্রদর্শনীর স্থান নির্ধারণ করা হয়েছে- আর্টস্পেস গ্যালারি, ২য় তলা, সিভিল সার্জনের বাসভবনের বিপরীতে, পুলিশ সুপার রেসিডেন্স রোড, জইল্লার দোকান, কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

প্লাস্টিকের অদৃশ্য দূষণকে দৃশ্যমান করা হবে যেখানে

আপডেট সময় : ০৯:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫