ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান

প্রান্তিক লবণচাষীরা অত্যন্ত ক্ষতিগ্রস্থ, তাদের প্রণোদনার দাবী সহিদুজ্জামানের

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, এবার প্রান্তিক লবণচাষীরা অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছেন। তারা লবণ চাষ করে খরচের টাকাও তুলতে পারেননি। লবণের ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্থ এসকল চাষীরা এখন কেবল অন্ধকার দেখছেন।

তিনি প্রান্তিক লবণচাষীদের লবণের ন্যায্যমূল্যের পাশাপাশি প্রণোদনা দেয়ার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

সহিদুজ্জামান বুধবার (২৩ এপ্রিল) কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে গণসংযোগকালে লবণচাষীদের দুঃখ-দুর্দশা দেখে এসব কথা বলেন। তিনি ওই সময় প্রান্তিক লবণচাষীদের সামগ্রিক বিষয়াদি নিয়ে খোঁজখবর নেন।

সাবেক এই সাংসদ বুধবার সারাদিন চৌফলদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ওই সময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাদের সাথে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষ গুলোর স্বাস্থ্য ও পারিবারিক বিষয়াদি নিয়ে খোঁজখবর নেন।

তিনি দিনের বিভিন্ন সময়ে চৌফলদন্ডীর ৭নং ওয়ার্ডের উত্তর পাড়া, কালু ফকির পাড়া, পশ্চিম চৌফলদন্ডী, নতুন মহাল, খামার পাড়া, আলিয়া পাড়া, মাইজ পাড়া, পশ্চিম পাড়া, বেড়িবাঁধ, মধ্যম রাখাইন পাড়া, মাঝের পাড়া, ব্রীজ ঘাট, চৌফলদন্ডী বাজারে গণসংযোগ করেন। এছাড়াও তিনি বিএনপি নেতা মরহুম বেদার মিয়ার কবর জিয়ারত করেন।

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা বিএনপির সদস্য জানে আলম, যুবদল নেতা লেলিম উল্লাহ সেলিম, যুবনেতা মোহাম্মদ কায়েস, যুবদল নেতা হারুন, বিএনপি নেতা ফরিদুল আলম, বিএনপি নেতা আবু বক্কর, আবুল কালাম, বিএনপি নেতা মগু রাখাইন, নুরুল ইসলাম, আবুল কাশেম মেম্বার, মোজাম্মেল, সাবেক ছাত্রদল নেতা ইশমাম হোসেন, শাহজাহান মেম্বার, চৌফলদন্ডী সাবেক সভাপতি ডা. মোহাম্মদ ইদ্রিস, চৌফলদন্ডী বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, চৌফলদন্ডী যুবদলের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

প্রান্তিক লবণচাষীরা অত্যন্ত ক্ষতিগ্রস্থ, তাদের প্রণোদনার দাবী সহিদুজ্জামানের

আপডেট সময় : ১১:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫