ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার : ফখরুল পুলিশের কাজ মানুষের সেবা করা-ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭, অস্ত্র ও ইয়াবা উদ্ধার গর্জনিয়া-কচ্ছপিয়ার মানুষ পুলিশ বান্ধব- রামুর ওসি মুনিরুল জেলা শিল্পকলা একাডেমির “বর্ষায় নজরুল” স্মরণ অনুষ্ঠান ‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি ​রাজু ভাস্কর্যে এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে অনশন ভাঙলেন সাইফুল ইসলাম জিহাদী খুনিয়া পালংয়ে কলেজ ছাত্রকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে চলছিলো বেকারি পণ্য, এসিল্যান্ডের অভিযানে জরিমানা পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে বৈঠকে হামলা, পরিষদে ভাঙচুর : আহত কয়েকজন কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টা বরাবর কক্সবাজার প্রেসক্লাবের স্মারকলিপি: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্হাপনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার প্রেসক্লাব।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান কালে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন দেশের পর্যটনের রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজার এখন শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। অথচ কক্সবাজার এখন বাংলাদেশের একটি পর্যটন শহর নয় শুধু , এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ব্যবসা, সুনীল অর্থনীতি ও আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু হিসেবে। কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্হাপনের দীর্ঘদিনের। এখনো পর্যন্ত এই জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্হাপনের বাস্তব উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

স্মারকলিপি গ্রহনকালে জেলা প্রশাসক মো আব্দুল মান্নান বলেন কক্সবাজারে অবশ্যই একটি প্রযুক্তি নির্ভর পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন রয়েছে। কক্সবাজার একটি অর্থনৈতিক ভাবে সম্ভাবনাময় জেলা। এই গুরুত্ব বিবেচনা করে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্হাপনের জন্য প্রধান উপদেষ্টা সহ সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জেলা প্রশাসক প্রতিশ্রুতি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় কক্সবাজার জেলার
অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা– এই তিন ধারা একসঙ্গে বিবেচনায় এনে বাংলাদেশ সরকার এখানে মানুষকেন্দ্রিক ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করছে।

কক্সবাজারের জনসংখ্যা ২৬ লাখের বেশি এবং পৃথিবীর সর্ববৃহৎ শরনার্থী শিবির কক্সবাজারে অবস্হিত যেখানে বসবাস করছে ১৩ লাখ রোহিঙ্গা শরনার্থী। কক্সবাজারে রয়েছে অসীম প্রাকৃতিক সম্পদ, সমুদ্র অর্থনীতি ও সম্ভাবনাময় মানুষ। এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে দেশের বৃহৎ বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে। দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে মাতারবাড়ীতে। এসবের পাশাপাশি কক্সবাজারে সাড়ে তিন লাখ কোটি টাকার বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান থাকলেও কক্সবাজারে উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই। সরকারী একটি বিশ্ববিদ্যালয় কলেজ থাকলেও উচ্চ শিক্ষার জন্য প্রতি বছর হাজারো শিক্ষার্থীদের চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে হয়। অথচ অর্থনৈতিক সীমাবদ্ধতার শিকার এবং দরিদ্র ঘরের সন্তানেরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এরিই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন থেকে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে স্হানীয়রা।

আপনার সদর অবগতির জন্য জানাচ্ছি যে
ইতোপূর্বে ২০২৩ সালে অক্টোবর মাসে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই সুপারিশে ভৌগলিক দিক চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টিতে চারটি বিশেষ বিষয় অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছিল ইউজিসি।

মঞ্জুরি কমিশনের সুপারিশে কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে যে চারটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্র বিজ্ঞান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মৎস্য বিজ্ঞান। কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি বিশ্ববিদ্যালয়ের অপরিহার্যতা রয়েছে। অর্থনৈতিক ভাবে সম্ভাবনাম কক্সবাজারে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কক্সবাজারের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, যা জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এ ছাড়া প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান, মৎস্য, পরিবেশ, পর্যটন সহ প্রযুক্তির ব্যবহার ও গবেষণার মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম কারিগরি জ্ঞান এবং উদ্ভাবনী সক্ষমতায় সমৃদ্ধ হবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই অঞ্চলের অর্থনৈতিকসহ সার্বিক বিষয়ে বিবেচনা করে কক্সবাজারে একটি পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্হাপন করার জন্য আবেদন করেন কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু নির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক, মোয়াজ্জেম হোসেন শাকিল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজানসহ নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

প্রধান উপদেষ্টা বরাবর কক্সবাজার প্রেসক্লাবের স্মারকলিপি: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

আপডেট সময় : ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫