ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, নেইমার জুনিয়র বা বিশ্বজয়ী কাইলিয়ান এমবাপেকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করেছিল প্যারিস সেইন্ট জার্মেইন। তবে কাজ হয়নি, একবার ফাইনাল খেলেও অধরা শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ফ্রান্সের ক্লাবটি। লুইস এনরিকে সেই কাজটি করে দেখালেন। ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন।

২০১৯-২০ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল পিএসজি। সেবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে ১-০ গোলে হেরেছিল এমবাপে-নেইমাররা। প্রথমবার শিরোপার কাছাকাছি গিয়েও আশা ভঙ্গের হতাশা নিয়ে ফিরতে হয়েছিল তাদের। তবে এবার আর সেটা হয়নি, বায়ার্নের মাঠে শিরোপা জিতে ফিরেছে ৫-০ গোলে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পিএসজির কাছে হারে এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারল ইন্টার মিলান। ২০২৩ সালে ইস্তানবুলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল বিশ্বজয়ী লৌতারো মার্টিনেজের দল। ওই ম্যাচে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছির সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণের ধারায় সুফল পেতে খুব একটা সময় লাগেনি এনরিকের শিষ্যদের। ১২ মিনিটে লেফট উইং থেকে আক্রমণে ভিতিনহা বল দেন বক্সে দাঁড়ানো ডিজায়ার দুয়ের কাছে। হালকা ছোঁয়ায় দুয়ে বল ক্রস করেন রাইট উইংয়ে দাঁড়ানো আশরাফ হাকিমির দিকে। কোনোরকম প্রতিরোধ ছাড়াই বল জালে জড়ান হাকিমি। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের দ্বিতীয় গোল পেতে খুব বেশি দেরি হয়নি পিএসজির। এবার গোল করেন আগের গোলের অ্যাসিস্টে নাম লেখানো ডিজায়ার দুয়ে। এবার লেফট উইং থেকে বল ক্রস করেন দেম্বেলে, ডানপায়ের জোরালো শটে বল জালে জড়ান দুয়ে। বলে অবশ্য হালকা ডিফ্লেকশন ছিল ইন্টারের ফেডেরিকো ডি মার্কোর। ২০ মিনিটের মধ্যে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

বিরতির পর আবারও ঝলক দেখিয়েছেন ১৯ বর্ষী তারকা ডিজায়ার দুয়ে। ৬৩ মিনিটে পিএসজির তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ফ্রান্সের তরুণ উইঙ্গার। ভিতিনহার লং বলের অ্যাসিস্টে ইয়ান সমারকে ফাঁকি দিয়ে ব্যবধান ৩-০ করার সাথে সাথে ম্যাচও নিজেদের নেয় পিএসজি।

পিএসজির তৃতীয় গোলের পর চতুর্থ গোল ১০ মিনিট পর। এবার গোল করেন কাভিচা ভারাসকেলিয়া, তার ৭৩ মিনিটের গোলে ইন্টারের হাত থেকে ম্যাচ পুরোপুরি বেরিয়ে যায়। জর্জিয়ান তারকার গোলে অ্যাসিস্ট করেন ওসমান দেম্বেলে, ৪-০ গোলে এগিয়ে যায় প্যারিস সেইন্ট জার্মেইন।

চার গোল দেয়ার পরও ইন্টার মিলানকে ছেড়ে কথা বলেনি পিএসজি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ম্যাচের পঞ্চম গোল করেন বদলি হিসেবে নামা মাইয়িলু। ব্রাডলি বারকোলার অ্যাসিস্টে ম্যাচের শেষ গোল আসার পর শেষ বাঁশি বাজাতে সময় নেননি রেফারি। নির্ধারিত ৯০ মিনিটের সময় শেষ হলে খেলা শেষ করে দেন রেফারি। ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন পিএসজি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি

আপডেট সময় : ০৩:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫