ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

পেকুয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দু ছালাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বারবাকিয়ার ফাঁশিয়াখালী স্কুল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দু ছালাম রাজাখালী ইউপির বকশিয়াঘোনা এলাকার মৃত এয়াকুব আলীর ছেলে। সে বিগত ৬-৭ বছর ধরে পরিবার নিয়ে বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। নিহত কৃষক চার সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আব্দু ছালাম অন্ধকারে স্কুল স্টেশন সংলগ্ন এলাকায় হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা একটি ছেড়া বিদ্যুততারের সংস্পর্শে আসেন। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আশেকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ছেঁড়া তারটি দ্রুত সরিয়ে নিতে বিদ্যুৎ বিভাগ যেনো কার্যকর ব্যবস্থা নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে

পেকুয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫