ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় এক নেতার নেতৃত্বে ৬-৭ জন লোক এই তাণ্ডব চালায়।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ধা খালী এলাকার প্রায় ছয় মাস আগে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সম্প্রতি জেল থেকে জামিনে বেরিয়ে এসে ওই যুবক ও তার সহযোগীরা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরই জেরে গতকাল বিকেল থেকে কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

​হামলার এক পর্যায়ে একদল দুর্বৃত্ত চুরির অভিযোগে ধরিয়ে দেওয়া পরিবারগুলোর ওপর চড়াও হয়। এসময় তারা ওই পরিবারগুলোর মালিকানাধীন অন্তত ৪-৫টি সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়।

​পরবর্তীতে শনিবার (৯ মে) রাত ৯টার দিকে শিলখালী ৩ নম্বর ওয়ার্ডের মৃত সাব্বির আহমদের ছেলে শামসুর বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

​পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, “খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ব্যক্তিগত ও পূর্ব শত্রুতার জেরে এসব ঘটনা ঘটছে বলে জানা গেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

আপডেট সময় : ১২:৫৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬