ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

‘‌পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি’

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি এবার ঈদুল আজহায় কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে। শৈশবের স্মৃতি বিজড়িত একটি পুকুরে সাঁতার কাটছেন তিনি। ঠিক শৈশবের দিনগুলোর মতো আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন এ অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, পরীমণি তার শৈশবের স্মৃতি বিজড়িত একটি পুকুরে জলকেলিতে মেতেছেন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেই পুকুরে কাঁচের বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমণির ভক্ত এবং অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘পরীমণিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।’

তবে পরীমণির পোস্টের শেষ অংশটিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তিনি ক্যাপশনে আরও উল্লেখ করেছেন, ‘কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।’

এই ঘোষণা অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। একজন মন্তব্য করেছেন, ‘স্মৃতি বিজড়িত পুকুরটি নষ্ট করবেন কেন? বাড়িটি অন্য কোথাও বানালেও পারেন।’

চলচ্চিত্র শিল্পে পরীমণি যেমন তার সাহসী ভূমিকা এবং স্পষ্টবাদীতার জন্য পরিচিত, তেমনি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিকও বরাবরই আলোচনার বিষয় হয়েছে। এবার তার শৈশবের পুকুর এবং সেটিকে ভেঙে কাঁচের বাড়ি বানানোর পরিকল্পনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে পরীমণির নানা মারা গেছেন। তিনি ছিলেন অভিভাবক ও তার আশ্রয়স্থল। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তার। পর্দা ও বাস্তবের পরীর সৌন্দর্যে মুগ্ধ সবাই।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

‘‌পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি’

আপডেট সময় : ০৪:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫