ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে:আইনমন্ত্রী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি মিন্টো রোডের সেই স্মৃতি বিজড়িত দালানে কি উঠবেন বিরোধীদলীয় নেতা? বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান সাহরি খাওয়া সম্পর্কে যা বলেছেন বিশ্বনবি টেকনাফে ভোটের মাঠে জাফর চেয়ারম্যান কেন ফ্যাক্টর? রাত পেরুলেই বারের ভোট যুদ্ধ: বিএনপি,জামায়াত, আওয়ামীলীগ ৩ প্যানেল, ১৭ পদ, ৪৯ প্রার্থী পেকুয়ায় ৪ বাড়ি আগুনে পুড়ে ছাই ​শান্তির অন্বেষায়: সাগরতীর থেকে রাজধানী অভিমুখে বৌদ্ধ ভিক্ষুদের পদযাত্রা দালালের খপ্পরে মালয়েশিয়ায় ‘স্বপ্নভঙ্গ’, রামুর কাজল ফিরলেন লাশ হয়ে কক্সবাজারের অগ্নি দুর্ঘটনা নিয়ে এলপিজি স্টেশনের মালিক এন. আলমের বিবৃতি আগুনে দগ্ধ আবু তাহেরসহ ৩ জনকে চমেক থেকে ঢাকায় প্রেরণ বিতর্কের মঞ্চে নিলামের উত্তাপ: সাউথইস্ট ব্যাংক দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের অকশন

পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে পাকিস্তান বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তবে এতকিছু পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংঘাত বন্ধ করতে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চেয়েছে, এখনও আমরা আলোচনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চাই।

শুক্রবার পাকিস্তান দেশটির বেশ কয়েকটি শহরে হামলা চালায়। এমনকি সীমান্ত এলাকাতেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একে ‘সর্বাত্মক যুদ্ধ’ আখ্যা দিয়ে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এখন দুদেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধ চলছে।

এদিকে, এখন পর্যন্ত পাকিস্তানের অপারেশন গজব লিল-হক-এ ২৯৭ তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আর অভিযানে আহত হয়েছেন অন্তত সাড়ে ৪০০ জন।

আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্সে নতুন করে তালেবানের আরও আটটি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান।

ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। এ পর্যন্ত ২৯টি স্থানে হয়েছে বিমান হামলা।

অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে ৫ জন। কাবুলের দাবি, এ পর্যন্ত পাকিস্তানের ৫৫ সেনা নিহত হয়েছে তাদের হামলায়।

চলমান পাক-আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। দু’পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

আর মানবিক পরিস্থিতি বিবেচনা করে দু’পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। দুই দেশের সংঘাতের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কাও জানায়।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে:আইনমন্ত্রী

This will close in 6 seconds

পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

আপডেট সময় : ১২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬